চট্টগ্রাম পাহাড়তলী থানায় (ওসি) পদে রদবদল


১৩ সেপ্টেম্বর, ২০১৮ ৯:২৬ : অপরাহ্ণ

সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক:: নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান এ বদলির আদেশ দেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।

পাহাড়তলী থানার নতুন ওসি পদে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক সদীপ কুমার দাশ। পাহাড়তলী থানার ওসি মো. রফিকুল ইসলামকে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে পরিদর্শক পদে বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সকালেরসময়কে বলেন, পাহাড়তলী থানার ওসি পদে রদবদল হয়েছে। পুলিশ পরিদর্শক সদীপ কুমার দাশকে পাহাড়তলী থানার ওসি পদে এবং বর্তমান ওসি মো. রফিকুল ইসলামকে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে পরিদর্শক পদে বদলি করা হয়েছে।

0Shares

আরো সংবাদ