রাঙ্গুনিয়ার কৃতিসন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর সম্মানিত সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার ও তাঁর পরিবার করোনা ভাইরাস কোভিড-১৯ পজিটিভ। বর্তমানে তাঁরা চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার স্যার ও তাঁর পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চাই।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব ও সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশসহ সকল সদস্য তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করেন।
এসএস