বিষয় :

ভারতে নির্বাচন: অবশেষে মুখ খুললেন ফেরদৌস


১৭ এপ্রিল, ২০১৯ ৯:০৭ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেয়ায় ভারতজুড়ে আলোচনা-সমালোচনা চলছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদকে নিয়ে। ইতোমধ্যে মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে ভারতীয় ভিসা বাতিল হয়েছে তার। মঙ্গলবার রাত ১০টায় ঢাকায় ফেরেন তিনি। দেশে ফেরার পর বিষয়টি নিয়ে নীরব ছিলেন ফেরদৌস। আজ বুধবার সন্ধ্যায় এ বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় এই অভিনেতা।

ফেরদৌস এক বার্তায় বলেন, আমি চিত্রনায়ক ফেরদৌস। অভিনয় শিল্প আমার একমাত্র নেশা ও পেশা। অভিনয় শিল্পের মাধ্যমে বাংলা ভাষাভাষী সবার মধ্যে মেলবন্ধ তৈরিতে সর্বদা কাজ করার চেষ্টা করেছি। আমার ভাবতে ভালো লাগে আমি দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। দুই বঙ্গের মানুষের সংস্কৃতি ও জীবনাচারে অনেক সাদৃশ্য রয়েছে। আবার ভারত বহু কৃষ্টি-কালচারের সমন্বয়ে সমৃদ্ধ একটি দেশ।

0Shares

আরো সংবাদ