বিষয় :

হলুদের পর এবার বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন পরী-রাজ


২৩ জানুয়ারি, ২০২২ ১:০৪ : অপরাহ্ণ
বিয়ের আনুষ্ঠানিকতা,পরী-রাজ
ছবি সংগৃহিত

বিনোদন ডেস্ক : ঘরোয়া ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও মডেল-চিত্রনায়ক শরিফুল রাজ।

শনিবার (২২ জানুয়ারি) রাতে পরীর বাসাতেই হয় বিয়ের অনুষ্ঠান। ১০১ টাকা দেনমোহরে এই তারকা দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা যায়।

ঘরোয়া আয়োজনে রাজ-পরীর গায়ে হলুদ সম্পন্ন হয়েছে শুক্রবার সন্ধ্যায়। পরীর পরিবার ও নিকট আত্মীয়সহ রাজের মা-বাবাও হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন।

ফুলে ও আলোয় ঘর সাজিয়েছেন দু’জন। সেজেছেন চিরায়ত বর কনের সাজেই। না, ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকার বিয়ে এমন মধ্যবিত্ত কায়দায় অনেকেই হয়তো মেনে নিতে পারবেন না।

তবু, রাজকীয় ঢংয়ে বিয়ের চেয়ে পরী যে গলায় পরে নিয়েছেন স্বয়ং রাজেরই মালা। সঙ্গে গর্ভে ধারণ করেছেন তার সন্তান। তাই এর চেয়ে বড় পাওয়া হয়তো কিছুই হতে পারে না।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে তাদের বিয়ের কিছু ছবি। বিয়ের জন্য রাজ ও পরী পোশাকে বেছে নিয়েছিলেন সোনালী ও মেরুন রঙ।

জানা যায়, বিয়ের আসরে কেঁদে ওঠেন পরীমণি। তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেন রাজ। বাবা-মা হারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুক বাড়িয়ে দিলেন স্বামী।

বিয়েতে উকিল বাবা ছিলেন নির্মাতা রেদওয়ান রনি। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি ও অভিনেতা ডি এ তায়েব।

ঘরোয়া আয়োজনে রাজ-পরীর গায়ে হলুদ সম্পন্ন হয়েছে শুক্রবার সন্ধ্যায়। পরীর পরিবার ও নিকট আত্মীয়সহ রাজের মা-বাবাও হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হলো তাদের। রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার (২২ জানুয়ারি) রাতেও বিয়েতেও খুব বেশি অতিথি ছিলেন না।

সম্প্রতি পরীমণি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সাথে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি।

এস এস/

0Shares

আরো সংবাদ