বিষয় :

ভিকি-ক্যাটরিনার কোর্ট ম্যারেজ ও সালমান-রণবীরের দাওয়াত!


৪ ডিসেম্বর, ২০২১ ১০:৪৬ : অপরাহ্ণ
ভিকি-ক্যাটরিনা,সালমান,রণবীর, দাওয়াত

বিনোদন ডেস্ক : কোর্ট ম্যারেজ সম্পন্ন হয়েছে বলে শোনা যাচ্ছে অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে ক্যাটরিনার বাড়ির সামনে দেখা যায় ভিকিকে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের রেজিস্ট্রি সারতেই ‘টাইগার-থ্রি’ অভিনেত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন এই অভিনেতা। গাড়ি থেকে নেমে সেখানে উপস্থিত ফটোসংবাদিকদের দিকে তাকিয়ে সৌজন্য বিনিময়ও করেন ভিকি।

যদিও কোর্ট ম্যারেজের গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র। তিনি জানান, রেজিস্ট্রি নয়, বিয়েতে কোন পোশাক পরবেন সেই বিষয়ে আলোচনা করতেন মাঝরাতে হবু স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন ভিকি।

এদিকে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়েতে বলিউডের বড় দুই সুপারস্টার সালমান খান ও রণবীর কাপুরকে আমন্ত্রণ জানানো হয়নি এমনটিও গুঞ্জন উঠে।

এক প্রতিবেদনে বলা হচ্ছে বলিউডের পোস্টার বয় সালমান খানের সাথে একসময় ক্যাটরিনার গভীর প্রেম থাকলেও এখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আশ্চর্যের ব্যাপার, ক্যাটের বিয়ের অতিথিদের তালিকায় সালমানের পরিবারের কারো নাম নেই। সালমানের বোন অর্পিতা জানিয়েছেন, ‘আমরা বিয়ের জন্য কোনো আমন্ত্রণ পাইনি।’

সালমান এবং ক্যাটরিনা বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবিতে একসাথে কাজ করেছেন। এর মধ্যে ‘পার্টনার’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া’ এবং ‘ভারত’ উল্লেখযোগ্য।

গুঞ্জন রয়েছে সালমান খান ‘ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া’ ছবির মধ্য দিয়ে ক্যাটরিনাকে বলিউডে নতুন করে কাজে ফিরতে সাহায্য করেছিলেন।

সালমানের সাথে প্রেম বিচ্ছেদের পর ক্যাটরিনা বলিউডের আরেক হার্টথ্রব রণবীর কাপুরের সাথে প্রায় ছয় বছর ধরে প্রেম করেন। এমনকি সেসময় তারা দুজন মিলে মুম্বাইতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও কিনেছিলেন।

বর্তমানে রণবীর কাপুর ক্যাটরিনার প্রিয় বন্ধু অভিনেত্রী আলিয়া ভাটের সাথে লিভ-ইন সম্পর্কে আছেন। সূত্রের খবরে জানা যায়, রণবীরকেও ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি।

এছাড়াও সূত্র আরো জানিয়েছে, ৩৮ বছর বয়সী ক্যাটরিনা এবং ৩৩ বছর বয়সী ভিকি একটি বিখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিনকে তাদের বিয়ের ছবি এবং ভিডিওর স্বত্বাধিকার দিয়েছেন। আর তাই, বিয়েতে নিমন্ত্রিতদের আসার সময় মোবাইল ফোন নিয়ে আসতে নিষেধ করা হয়েছে।

এদিকে আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে ভিকি-ক্যাটরিনা বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন গুঞ্জন শোনা যাচ্ছে। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে তাদের বিয়ে হবে। ইতোমধ্যে বিয়ের সব আয়োজন শুরু হয়েছে। অতিথিদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

এস এস/

0Shares

আরো সংবাদ