বিষয় :

চুমুর মামলা থেকে অব্যাহতি পেলেন শিল্পা শেঠি


২৬ জানুয়ারি, ২০২২ ১১:৪৯ : পূর্বাহ্ণ
চুমুর মামলা,শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে প্রকাশ্যে চুমু খেয়েছিলেন হলিউড তারকা রিচার্ড গেয়ার। রাজস্থানের এক অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বন কেন- এমন প্রশ্নে শিল্পা ও হলিউড তারকা রিচার্ড গেয়ারের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে একটি মামলা হয় ২০০৭ সালে।

১৫ বছর পর এর রায় এসেছে। সেখানে ভারতীয় আদালত ঘোষণা দিয়েছেন, এতে কোনও দোষ ছিল না বলি অভিনেত্রীর। মঙ্গলবার মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট শিল্পাকে বেকসুর খালাস বলে রায় দিয়েছে। আদালতের ওই রায়ে আপাতত স্বস্তিতে অভিনেত্রী।

১৫ বছর আগে এইডসের বিরুদ্ধে সচেতনতা গড়তে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিল্পা। সেখানে হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার সবার সামনে তার গালে চুমু খান।

এরপরই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। শিল্পা ও রিচার্ডের বিরুদ্ধে ‘অশ্লীল আচরণের’ অভিযোগ এনে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তবে রিচার্ডের বিরুদ্ধে অভিযোগের শিগগিরই ফয়সালা হলেও, ভারতের ধীরগতির আইনি ব্যবস্থার কারণে শিল্পার সেই পরোয়ানা এতদিন ঝুলেই ছিল।

অবশেষে গত সপ্তাহে মুম্বাইয়ের আদালতে এই মামলার সুরাহা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক কোর্ট অর্ডারে বলা হয়েছে, শিল্পার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল ভিত্তিহীন। তিনি অনিচ্ছাকৃতভাবে রিচার্ডের কাছে আপত্তিকর আচরণের শিকার হয়েছিলেন।

শিল্পার আইনজীবী বলেন, ‘রিচার্ড চুমু খেলে শিল্পা কোন আপত্তি করেননি, এই ছিল পুরো মামলার ভিত্তি। তবে এটি তো কোনো অপরাধ নয়!’

ঘটনার পর রিচার্ডকে সমর্থন করে ভারতীয়দের মানসিকতার সমালোচনা করেছিলেন শিল্পা। রিচার্ডও নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন সবার কাছে।

এস এস/

0Shares

আরো সংবাদ