বিষয় :

চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ


২৮ জানুয়ারি, ২০২২ ১১:২৪ : পূর্বাহ্ণ
শিল্পী সমিতি, নির্বাচন, ভোটগ্রহণ

বিনোদন ডেস্ক : নানা কারণে আলোচনায় থাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ।

সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এ নির্বাচন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলবে বিকেল ৫টা পর্যন্ত।

২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসঙ্গে প্যানেল দিয়েছেন।

তাদের বিপরীতে নতুন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। ২০২২-২০২৩ মেয়াদি এই নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।

এস এস/

0Shares

আরো সংবাদ