বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দিলারা হানিফ পূর্ণিমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বাসাতে বিশ্রামে আছেন।
পূর্ণিমা বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন। কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার জন্য এটি আয়োজন করছে ‘টফি’ অ্যাপ।
সেখানে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।
প্রসঙ্গত পূর্ণিমা অভিনীত নতুন একটি সিনেমা মুক্তি পেয়েছে গত ৩১ ডিসেম্বর। সিনেমার নাম ‘চিরঞ্জীব মুজিব’।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি কেবল বগুড়ার মধুবন সিনেমা হলে মুক্তি পেয়েছে।
এস এস/