বিষয় :

হাবিবি’ গানে নুসরাত ফারিয়া


৭ নভেম্বর, ২০২১ ১১:১৭ : অপরাহ্ণ
হাবিবি-নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারো ভক্তদের উদ্দ্যেশে ফিরে এলেন গায়িকা পরিচয়ে। এবার প্রকাশ পেল তার তৃতীয় গান ‘হাবিবি’।

এর আগে ২০১৮ সালে প্রথম ভক্ত-অনুরাগীদের তাক লাগিয়ে ‘পটাকা’ শিরোনামের গায়িকা পরিচয়ে গান নিয়ে আসেন তিনি। সেই গানের কথায়, সুরে আর নাচে মেতেছিলেন দর্শকরা।

এর দুই বছর পর প্রকাশ পায় ফারিয়ার নতুন গান ‘আমি চাই থাকতে’। এই গানও বেশ সাড়া ফেলেছিল তার ভক্তদের মাঝে। আজ রবিবার (৭ নভেম্বর) শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল হাবিবি গানটি।

এবারও চোখ ধাঁধানো কোরিওগ্রাফি। সঙ্গে পছন্দের মানুষটিকে ‘হাবিবি’ হওয়ার প্রপোজ! গানটির ব্রিজ-লাইন এমন- বেবি বেবি হবে কি আমার হাবিবি…। হ্যাঁ, অবশেষে উন্মুক্ত হলো এই গায়িকা-নায়িকার নতুন গান ‘হাবিবি’।

‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব। সাড়ে তিন মিনিটের এই চিত্রে বরাবরের মতোই লাস্যময়ী রূপে হাজির হয়েছেন ফারিয়া।

ফারিয়া গানটি প্রসঙ্গে বললেন, ‘এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। ভিডিওটাও সেই মাপে তৈরি।

আমি বলবো যে এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’

এস এস/

0Shares

আরো সংবাদ