সকালেরসময় রিপোর্ট:: আওয়ামী লীগ সত্যিই দেশ চালাচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমার তো মাঝে-মাঝে মনে হয়, সত্যিই কি আওয়ামী লীগ দেশ চালাচ্ছে?
আমার তো মনে হয়, অন্য কেউ দেশ চালাচ্ছে। অ্যাজ আ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ কি দেশ চালাচ্ছে? আমাদের তো মনে হয়, কোনও রাজনৈতি দল দেশ চালাচ্ছে না। এটাই আমার সন্দেহ।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিন দিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার তিনি দলীয় নিয়মিত কার্যক্রমে ফিরেছেন।
মতবিনিময়কালে মির্জা ফখরুল আরও বলেন, ‘নিজের হাতে তৈরি করা যে সন্তানের জন্য লড়াই করেছে, যুদ্ধ করেছে তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেয়ারটেকার জবাই করেছে, গণতন্ত্রকে জবাই করেছে।
এই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।