বিষয় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ স্থগিত


২২ মার্চ, ২০২০ ৪:২১ : অপরাহ্ণ

করোনাভাইরাস বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয় ও তার অধীনে থাকা সব দফতরের কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। রোববার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ কথা জানান।

তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী বর্তমানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে আছেন। করোনার কারণে আমরা তা স্থগিত করে যার যার কর্মস্থলে চলে যেতে বলেছি। তারা নিজ নিজ কাজের পাশাপাশি সাধারণ জনগণকে সহযোগিতা করার নির্দেশনা দেয়া হয়েছে।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ