বিষয় :

একনেকে ১১ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন


৬ জুন, ২০২৩ ৫:৪১ : অপরাহ্ণ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব‍্যয়ে ১৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৪৪৫ কোটি ৩৪ লাখ টাকা।আর দেশীয় অর্থায়ন ৩ হাজার ৮৬১ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৭৮ লাখ টাকা।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো, পানি সম্পদ মন্ত্রণালয়ের ফরিদপুর জেলাধীন মধুমতি নদীর বাম তীরের ভাঙ্গন হতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আপুর বচন স্মৃতি মানুষের সংযোগ রাস্তাসহ অন্যান্য এলাকা সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প যথাক্রমে বাগেরহাট জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন” প্রকল্প, “নেত্রকোণা জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন” প্রকল্প, “গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধন) প্রকল্প এবং নড়াইল জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের নতুন ৪৫টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন প্রকল্প।

প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ (৫ম সংশোধন) প্রথম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২ টি প্রকল্প যথাক্রমে “১০টি মেডিকেল কলেজ এর ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ” প্রকল্প এবং “পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, পটুয়াখালী (১ম সংশোধন) প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ের ২ টি প্রকল্প যথাক্রমে “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ফ্যাকাল্টি বিল্ডিং স্থাপন” এবং “হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্প জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি প্রতিষ্ঠান (৩য় সংশোধন) প্রকল্প: নৌপরিবহন মন্ত্রাণালয়ের “বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট ১: শেওলা, বানর ও স্থলপার উদয়ন এবং বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ” (২য় সংশোধন) প্রকল্প: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে “সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি রিংক রোড নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (৪র্থ সংশোধন) প্রকল্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২ টি প্রকল্প যথাক্রমে সাভার সেনানিবাস এলাকার নিট প্রসেসিং প্ল্যান্ট স্থাপন” এবং “ডিজিএফআই এর টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরী সমতা উন্নয়ন (টিআইএইচডিটিসিবি) (২য় সংশোধন) প্রকল্প: রেলপথ মন্ত্রণালয়ের “বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী- জয়দেবপুর সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ (২য় সংশোধন) প্রকল্প।

পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় নয়ী মোঃ আব্দল ইসলাম; শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দিন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসএস

0Shares

আরো সংবাদ