চকবাজার ঘিরে সন্ত্রাসীদের চাঁদাবাজি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আধুনিক চক সুপার মার্কেট সভাপতি মোঃ খোরশেদ আলম।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ খোরশেদ আলম জানান, চকবাজার থানাধীন সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তা হীনতায় ভুঁগছেন তিনি। তিনি বলেন, আধুনিক চক সুপার মার্কেটের আমি সভাপতি নির্বাচিত হওয়ায় আমার কাছ থেকে টিনুর সন্ত্রাসীরা প্রায় সময় চাদা দাবী করে আসছে, কিন্তু আমি চাদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন সময় আমার অফিসে হামলা চালায়। এতে আমার পারিবারিক, রাজনৈতিক সম্মাণ ক্ষুন্ন হয়। এ সন্ত্রাসীদের বিষয়ে বিভিন্ন পত্রিকা ও অললাইন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।
তিনি বলেন, সিটিজি ক্রাইম অনলাইন টিভিতে আমাকে নিয়ে যে সংবাদ প্রচার করেছে তা ভিক্তিহীন, আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, এবং সন্ত্রাসীরা আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেয়ার ভীতি প্রদর্শন করে যাচ্ছে নিয়মিত। আপনারা আমি ও আমার পরিবারকে সন্ত্রাসীদের হাত থেকে বাচাঁন, আমরা বাচঁতে চাই, আমি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
উক্ত ঘটনা গুলোকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে আরো বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি প্রদান করেন।
এবং কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা ও হত্যার হুমকী দেয়। সন্ত্রাসীরা টাকার বিনিময়ে মোঃ খোরশেদ আলমের পরিবারকে মিথ্যা মামলা দিবে ও মেয়েদেরকে তুলে নিয়ে যাবে বলেও হুমকি প্রদান করে বলে বলেন খোরশেদ।
তাই ভূক্তভোগী খোরশেদ আলমের আকুল আবেদন প্রশাসনের প্রতি অনুরোধ, উল্লেখিত বিষয় বিবেচনা পূর্বক সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করে শান্তিতে বসবাস করার সুদৃষ্টি কামনা করছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সৈয়দ জসিম, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, মো: বেলাল উদ্দীন প্রমুখ।