বগি লাইনচ্যুত–ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক


২৪ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৬ : অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এসএস

0Shares

আরো সংবাদ