পেঁয়াজের ঝাজ: খাতুনগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান


৪ নভেম্বর, ২০১৯ ৪:৫১ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে পেঁয়াজের মূল্য সন্ত্রাস ঠেকাতে অভিযান চলছে। গ্রামীণ বাণিজ্যালয় নামের একটি আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক শাহিদা সুলতানা, মুহাম্মদ হাসানুজ্জামান, র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

মো. সেলিম হোসেন জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে সারাদেশে বাজার মনিটরিং করা হচ্ছে। মিয়ানমার থেকে ৪২ টাকা দরে আমদানি করা পেঁয়াজ সব খরচ, লাভসহ ৬০ টাকার বেশি পাইকারি মূল্য হতে পারে না। খুচরা পর্যায়ে এটি ৭০ টাকা হওয়া উচিত। কিন্তু আড়তে ৯০ টাকা দামে বিক্রি হচ্ছে। যা অযৌক্তিক।

তৌহিদুল ইসলাম বলেন, আজ আমরা দাউদকান্দিগামী একটি ট্রাকের চালান পরীক্ষা করে দেখতে পাই- ৯০ টাকা বিক্রি করা হয়েছে। তাই আড়তদারকে জরিমানা করা হয়েছে।

আমদানিকারক পর্যায়ে কেউ মূল্য সন্ত্রাস করলে, কেউ দাম চাপিয়ে দিলে জেলা প্রশাসনের স্টাফ অফিসারকে জানানোর জন্য বলেছি। পাইকারিতে মিয়ানমারের পেঁয়াজ ৫৫-৬০ টাকার বেশি হলে জরিমানা-জেল হবে।

শাহিদা ফাতেমা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার ব্যত্যয় ঘটলে অভিযান চালানো হবে। পাইকারি বাজারে পেঁয়াজের কমতি নেই। সিন্ডিকেট গড়ে উঠেছে। তাই সাধারণ ভোক্তাদের কষ্ট হচ্ছে।

0Shares

আরো সংবাদ