চট্টগ্রামে করোনা রোগী ১ লাখ ২৬ হাজার ছুঁই ছুঁই


১৯ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪১ : পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ। শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬১ জনই নগরীর বাসিন্দা।

বাকি ৮ জনের মধ্যে লোহাগাড়ার ১, আনোয়ারা ১, বোয়ালখালীর ১, রাউজানের ২, ফটিকছড়ির ২ ও হাটহাজারীর ১ জন রয়েছেন। এর আগে শুক্রবার চট্টগ্রামে ১১৮ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৬১০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এসএস

0Shares

আরো সংবাদ