উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান বিপ্লব


২৯ ফেব্রুয়ারি, ২০২০ ২:০৯ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড। এই ওয়ার্ডটিকে চট্টগ্রাম শহরের নাভী বলা হয়। ইতিপূর্বে ওয়ার্ডটিতে সাধারণ কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা সবাই কোনো না কোনো দলের। কিন্তু এবার আমাকে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে হচ্ছে। এ বারের নির্বাচনে পুন:রায় কাউন্সিলর পদে নির্বাচিত হলে এই ওয়ার্ডটিকে নিয়ে নতুন পরিকল্পনার কথা সাক্ষাৎকারে সকালের-সময়কে জানিয়েছেন হাসান মুরাদ বিপ্লব।

বিপ্লব বলেন, এ ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি এবং আমি বর্তমান কাউন্সিলর। আমার ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছি। এই এলাকায় পয়নিষ্কাশনের ব্যবস্থা করেছি।

পাশাপাশি বিদ্যুৎ সমস্যা দূর করেছি, মানুষের সুখে-দুখে সবসময় পাশে দাঁড়িয়েছি। এছাড়া ওয়ার্ডবাসীর পাশে থেকে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ সব সেবার নিশ্চিত করেছি। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষার যা যা করার সব করেছি। আমি এ ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থাকতে চাই। এ ওয়ার্ডে যে শান্তি ফিরিয়ে এনেছি তা ধরে রাখতে চাই।

এলাকার যানজট নিরসনে আমার নতুন পরিকল্পনা রয়েছে, এবং বাস্তবায়নের চেষ্টা অব্যহত রয়েছে। এলাকার বেকার যুবকদের পাশাপাশি নারীদের আর্থিকভাবে ক্ষমতায়ন করার লক্ষ্যেও আমার পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে জনগণকে পাশে নিয়ে পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা অব্যহত থাকবে। তিনি বলেন, ৩৩নং ওয়ার্ডে ইতিপূর্বে যে উন্নয়ন হয়েছে তার সিংহভাগ আমার আমলেই হয়েছে। আমি এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

এলাকাবাসীর উন্নয়নে কতটুকু ভূমিকা রেখেছেন এক প্রশ্নের জবাবে সকালের-সময়কে হাসান মুরাদ বিপ্লব বলেন, তার সাক্ষী ওয়ার্ডবাসীই। এই ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, বেকার সমস্যার সমাধানে আমি কাজ করেছি। এবারও নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে এই ওয়ার্ডকে নতুন করে সাজাতে চাই।

সর্বোপরি আমি মাদকমুক্ত একটি ওয়ার্ড উপহার দিতে চাই। এবং আমি কাউন্সিলর থাকা কালিন সময়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। সামাজিক ভাবে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনেছি। এলাকাবাসীর উন্নয়নে যত বাধায় আসুক তা প্রতিহত করতে চাই, আমার একটাই চাওয়া পুনরায় কাউন্সিলর হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, অতিতে যে ভাবে আপনাদের পাশে ছিলাম সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই।

তিনি আরো বলেন, পরিবেশ দূষণের বিরূপ প্রভাব থেকে বাঁচতে জলসম্পদ ও মৎস্যসম্পদ বাঁচানোর প্রচেষ্টায় এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে ফিশারিঘাট এলাকাটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছি বারবার এবং তাতে সফল হয়েছি।

উল্লেখ্য, হাসান মুরাদ বিপ্লব সিডিএ বোর্ড সদস্য। এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের প্রভাবশালী সদস্য ও সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সিজেকেএসের কাউন্সিলর।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ