ভারতে এক অনাথ আশ্রমের ৩৪ কিশোরীকে দর্ষণ ও ১১ কিশোরীকে খুন


৫ মে, ২০১৯ ১:৩৪ : পূর্বাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: ভারতে একটি অনাথ আশ্রমের ৩৪ জন কিশোরীকে ধর্ষন ও ১১ কিশোরীকে খুন করেছে হিন্দু ধর্মালম্বি ব্রজেশ ঠাকুর ও তার সহযোগীরা। শুধু তাই নয়, হোমের বাকি মেয়েরাও রেহাই পায়নি তার যৌন নির্যাতনের হাত থেকে। ওই আশ্রমের ম্যানেজার ছিল নরপশু ব্রজেশ ঠাকুর।

ধর্ষন করা মেয়েগুলিকে খুন করে যেস্থানে পুঁতে দেওয়া হয়েছে সেখান থেকে বেশ কিছু হাড়গোড়ও উদ্ধার করেছে সে দেশের গোয়েন্দা সংস্থা (সিবিআই)।বিহারের মুজফফরপুরের হোম থেকে নিখোঁজ ওই কিশোরীদের হত্যা করা হয়েছে।

ওই ঘটনায় সমাজের আরো কিছু উচ্চপদস্থ নরপশু যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এমনটাই আশঙ্কা করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গোয়েন্দা সংস্থাটি গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টে এ আশঙ্কার কথা জানিয়েছে।

এ বিষয়ে সমাজকর্মী নিবেদিতা ঝা’র অভিযোগ, ব্রজেশ ঠাকুরসহ প্রভাবশালী কয়েকজনকে রক্ষা করার চেষ্টা করছে সিবিআই।

সূত্র কালের কন্ঠ, টাইমস ইন্ডিয়া।

0Shares

আরো সংবাদ