বিষয় :

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে নিহত ৪


২ জানুয়ারি, ২০১৮ ২:০৮ : অপরাহ্ণ

সকালের সময় ডেস্ক::সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় একটি পাথর কোয়ারির গর্তে শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ গর্তের মাটি ধসে চাপা পড়ে নিহত হন চার শ্রমিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি দেলোওয়ার হোসেন বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

0Shares

আরো সংবাদ