পাহাড় কাটছে ফিনলে প্রপার্টিজ! 


৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৩ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের কাতালগঞ্জ এলাকায় পাহাড় কেটে বহুতল আবাসিক ভবন তৈরি করছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড। সরজমিনে পরিদর্শনে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে পাহাড় কাটার প্রমাণও পেয়েছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযানে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতরের টিম। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ফিনলে প্রপার্টিজের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদফতরের অভিযানপাহাড় কাটার ঘটনায় ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে বুধবার (০৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে বলে জানান অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় ১৮ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড। তাদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। বুধবার শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে পরিবেশ অধিদফতরের অভিযানের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক আবদুল্লাহ নাসের। ফিনলে প্রপার্টিজ লিমিটেড পাহাড় কাটার সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন আবদুল্লাহ নাসের।

0Shares

আরো সংবাদ