বিষয় :

রণবীর-আলিয়ার বিয়ের ম্যানুতে থাকছে ৫০ টিরও বেশি আইটেম


৯ এপ্রিল, ২০২২ ৪:৩৯ : অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের ভেন্যু মুম্বাইয়ের পূর্বাঞ্চলের চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়ি আর কে হাউস। টাইমস অব ইন্ডিয়ার খবর এটি। তবে এ বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি কিছুই।

এরই মধ্যে তাদের বিয়ে নিয়ে সংযোজন হলে নতুন আরও একটি তথ্য। বিয়ের তারিখ, অতিথির তালিকা এবং হানিমুনের বিবরণের পরে, রণবীর-আলিয়ার বিয়ের মেন্যুতে কি থাকবে তাও এক প্রতিবেদেনে জানিয়েছে পিঙ্কভিলা। সংবদ মাধ্যমটির খবর রণবীর-আলিয়ার বিয়ের আয়োজনের খাবার তৈরি করতে দিল্লি ও লক্ষ্ণৌ থেকে সেরা বাবুর্চিদের নিয়ে আসা হচ্ছে।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রণবীর এবং আলিয়ার বিয়েতে অতিথিদের জন্য দারুণ একটি মেন্যু আয়োজন করা হবে। সর্বশেষ প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে রণবীর এবং আলিয়ার বিয়েতে মেক্সিকান, ইতালিয়ান, মুঘলাই, পাঞ্জাবি এবং আরও অনেক প্রকার খাবারের ৫০ টিরও বেশি কাউন্টার থাকবে। পিঙ্কভিলার খবর তাদের বিয়ের আয়োজনের খাবার তৈরি করতে দিল্লি ও লখনৌ থেকে সেরা বাবুর্চিদের নিয়ে আসা হচ্ছে।

বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে, রণবীর ও আলিয়ার পরিবারও লখনৌ ও দিল্লির খাবারের খুব ভক্ত। তাই লখনৌয়ের কাবাব, বিরিয়ানি এবং আরও অনেক কিছুর জন্য একটি পৃথক চ্যাট কাউন্টার থাকবে। শুধু আমিষই নয়, নিরামিষ খাবারও খেতে পারবেন অতিথিরা। নিরামিষ খাবারের কাউন্টার থাকবে ২৫ টি। আলিয়া নিজেও একজন নিরামিষাশী।

এদিকে ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিয়ের পর রণবীর ও আলিয়া আফ্রিকায় হানিমুনে যাওয়ার পরিকল্পনা করছেন। আফ্রিকা তাদের দুজনরেই পছন্দের দেশ, তাই সেখানেই হানিমুন করবেন তারা।

এসএস

 

0Shares

আরো সংবাদ