বিষয় :

দেশে নতুন করে আরও ৩০ জনের মৃত্যু-শনাক্ত কমে ৯০৫২


৪ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৩৫ : অপরাহ্ণ
করোনা, শনাক্ত, মৃত্যু

জাতীয় ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে ৩ জন কমেছে। পাশাপাশি শনাক্ত ও সংক্রমণ হারও কিছুটা কমেছে।

সারাদেশে নতুন করে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু সংখ্যা ছিল ৩৩। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জনের। শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার সারাদেশে শনাক্ত সংখ্যা ছিল ১১ হাজার ৫৯৬ জন। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৯ হাজার ৭২৬টি। পরীক্ষা করা হয় ৩৯ হাজার ৪৪৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৭ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১ ও সিলেটে ৩ জন মারা গেছেন।

এস এস/

0Shares

আরো সংবাদ