এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত গ্রুপ “আমরা কিংবদন্তী” ৫ম বর্ষে পদার্পণ করেছে গত ১৫ নভেম্বর ২০২১। এই উপলক্ষে গত শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ রাজধানীর রাওয়া কনভেনশন এর হেলমেট হলে, ৬০টি জেলা থেকে আগত প্রায় ১৩০০ সদস্যের এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।
“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে চলমান গ্রুপটি মূলত এই আয়োজনের মাধ্যমে ৬০টি জেলা থেকে আগত ব্যাচমেট সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে আগামীর মানবিক ও সামাজিক কার্যক্রম আরো সম্প্রসারিত করার প্রয়াস নিয়েছে।
এস এস সি ২০০০ ব্যাচের বন্ধুদের এবং সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর সহায়তার জন্য, করোনাকালীন এবং বিপদসঙ্কুল মুহূর্তে স্বেচ্ছাশ্রম দানকারী স্বেচ্ছাসেবীদের বিশেষ সন্মাননা জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমের ৪৩ হাজার সদস্যের গ্রুপটির ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে, রাজধানীর রাওয়া কনভেনশন হলে সম্পুর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতি সামাল দেয়া এবং মানসিক প্রস্তুতি নিয়ে নানাবিধ আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে গ্রুপ সম্পর্কে আলোচনা, কর্মপরিকল্পনা ও অগ্রযাত্রার আগামীর পরিকল্পনা নিয়ে নানাবিধ আলোচনা করা হয়।
পরে মানসিক স্বাস্থ্য ও বিনোদনের বিবেচনায়, সম্পুর্ণ স্বাস্থ্যবিধি মেনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় পর্যায়ের শিল্পীদের পাশাপাশি অংশগ্রহণ করেন, ২০০০ ব্যাচের সদস্যবৃন্দ ও তাদের সন্তানেরা।
অনুষ্ঠানে, চলমান করোনা মোকাবেলায় বাংলাদেশ সহ, সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনায় ধর্মীয় গ্রন্থ থেকে তিলাওয়াত, মোনাজাত এবং করোনাকালীন সময় গ্রুপের সদস্যসহ, সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে গ্রুপের বিভিন্ন মানবিক কাজের উপস্থাপনের মাধ্যমে সকল সদস্যদের মানবিক কাজে এগিয়ে আসার জন্য উৎসাহ প্রদান করা হয়।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে যা এখন ও চলমান; তারমধ্যে অন্যতম হচ্ছে সমগ্র বাংলাদেশ ব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, কোভিড-১৯ কালীন অক্সিজেন ব্যাংক কার্যক্রম, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, ধারাবাহিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ ও ধারাবাহিক খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম রয়েছে।
এখানে উল্লেখ্য যে; অনলাইন ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৩০০০ হাজার। অনলাইন গ্রুপটির সাথে সংশ্লিষ্ট “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।
সকালের-সময়