দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ৫৫ জন।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫১১ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭৪ হাজার ৫৭২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৫ হাজার ৯৪২ শিশু বাড়ি ফিরেছে। এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১।
এসএস/এমএফ