সকালেরসময় কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লার নি:শর্ত মুক্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন মাষ্টার মোহাম্মদ উল্লাহ একজন নির্বাচিত জন প্রতিনিধি ।
তার জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষের ইন্ধনে জিয়াবুল হত্যা মামলায় থাকে আসামী করা হয়েছে। অথচ এহত্যার সাথে তিনি কোন ভাবে জড়িত নয়।
তারপরও থাকে এমামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে। সম্প্রতি তিনি উক্ত মামলায় হাইকোট থেকে জামিন লাব করেন। তিনি উচ্চ আদালতের নির্দেশে কক্সবাজার সদর কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানান। আদালত শুনানী শেষে জামিন আবেদন না মন্জুর করে তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। গত মঙ্গলবারের মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বশির আহম্মদ, আওয়ামীলীগ নেতা কাউছার সিকদার, মজিব উদ্দীন রিপন, ইউপি মহিলা সদস্য ছকুনতাজ,ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ রশিদ, ও ছাত্রলীগ নেতা তারেক সহ প্রমুখ।
মানববন্ধনে দশ হাজারের অধিক নারী পুরুষ অংশ গ্রহন করে। বক্তারা আরও বলেন,তিনি শুধু জনপ্রতিনিধি নহেন, শিক্ষকও। তিনি মানুষ গড়ার কারিগর, হত্যার সাথে জড়িত আছেন সেটি কেউ বিশ্বাস করবে না, অহেতুক তাকে হয়রানী করা হচ্ছে। তিনি জেলে থাকায় এলাকার মানুষ উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উক্ত মানববন্ধন থেকে দ্রুত তার মুক্তির দাবী করা হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষনার হুশিয়ারী দেন বক্তারা।