অপারেশন ‘ডেভিল হান্টে’ সারাদেশে আটক ১ হাজার ৩০৮


৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৬ : অপরাহ্ণ

শনিবার রাত থেকে সারা দেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৩০৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রবিবার পুলিশ সদর দপ্তর এই তথ্য জানিয়েছে।

রবিবার দুপুর পর্যন্ত আটকের এই সংখ্যা তুলে ধরে পুলিশ সদর দপ্তর জানায়, আটককৃতদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে ১০৩৪ জন এবং মহানগর এলাকায় ২৭৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন এলাকাতেই আটক করা হয়েছে ৮২ জনকে।

এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হবে। পরে শনিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ