সিইউজে’র নেতৃত্বে শ্যামল-ফেরদৌস


৩১ জানুয়ারি, ২০১৮ ৬:১১ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃত্বে দুই বছরের জন্য সাংবাদিকদের ভোটে সভাপতি নাজিমউদ্দীন শ্যামল ও সম্পাদক হাসান ফেরদৌস নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক। নির্বাচনে ৯টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৯২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬১ জন।

ফলাফলে ১৭৯ ভোটে বিজয়ী সভাপতি নাজিমউদ্দিন শ্যামল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ১৭০ ভোট। ১৪৯ ভোটে বিজয়ী সিনিয়র সহ-সভাপতি মাঈনুদ্দিন দুলাল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১১৬ ভোট। ২১১ ভোটে বিজয়ী সহ-সভাপতি মোহাম্মদ আলী নিকটতম প্রতিদ্বন্দ্বী আবসার মাহফুজ পেয়েছেন ১২৯ ভোট।

১৯২ ভোটে বিজয়ী সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস নিকটতম প্রতিদ্বন্দ্বী ম শামসুল ইসলাম পেয়েছেন ১৬২ ভোট। ১৬৭ ভোটে বিজয়ী যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ উল্লাহ পেয়েছেন ১২৫ ভোট।

২১৮ ভোটে বিজয়ী অর্থ সম্পাদক কাশেম শাহ নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১০৪ ভোট। ১৯০ ভোটে বিজয়ী সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোকময় তলাপাত্র পেয়েছেন ১৫১ ভোট।

১৫৫ ভোটে বিজয়ী প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রীতম দাশ পেয়েছেন ১১৪ ভোট। ১৩৯ ভোটে বিজয়ী নির্বাহী সদস্য উত্তম সেন গুপ্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল খান পেয়েছেন ১৩৫ ভোট।

0Shares

আরো সংবাদ