সকালেরসময় ডেস্ক ::
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজে কৌশলে লুকিয়ে রাখা ৯৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস। বুধবার সকালে এসব জব্দ করা হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার মাসুদ (২৭) নামের এক যাত্রীর লাগেজে এ স্বর্ণ পাওয়া যায়। তিনি সারজায় শ্রমিক হিসেবে কর্মরত। ফ্লাই দুবাই ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে সকাল সাড়ে ১০টায়। তার লাগেজের মাঝখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণগুলো পাওয়া গেছে।
সম্প্রতি একই কায়দায় আনা সাড়ে তিন কেজি স্বর্ণ জব্দ করে কাস্টমস। রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।