বিষয় :

মোশাররফ করিমের সঙ্গী হচ্ছেন কলকাতার অভিনেত্রী পার্নো!


৬ নভেম্বর, ২০২১ ৭:২৬ : অপরাহ্ণ
মোশাররফ করিম,কলকাতা, অভিনেত্রী, পার্নো

বিনোদন ডেস্ক : সরকারি অনুদান পাওয়া বিলডাকিনী সিনেমায় খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিমের সঙ্গী হচ্ছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।

ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন পার্নো।

২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘বিলডাকিনী’। একটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প উঠে আসবে ছবিটি।

পার্নো ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘এই ছবির প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো, দারুণ খুশি হই। উনার সঙ্গে ভিডিওকলেও কথা হয়েছে আমার’।

নির্মাতা বলেন, ‘এই সিনেমার গল্প ভাবার সময় থেকেই পার্নো মিত্রকে নিতে চেয়েছিলাম। গল্পে গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গেই মানানসাই হবে।’

আগামী ডিসেম্বর থেকেই রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে চিত্রায়ন শুরু হবে ‘বিলডাকিনী’ ছবির। আগামী বছর এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে লুৎফর রহমান জর্জ অভিনয় করবেন।

এর আগে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেও আলোচিত করেছেন তিনি।

এস এস/

0Shares

আরো সংবাদ