মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘটনায় মামলা, গ্রেফতার ৫


১২ এপ্রিল, ২০১৯ ৬:৩২ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: নগরের অক্সিজেন এলাকায় কওমি মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমানের (১২) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। এ ঘটনায় এজাহারনামীয় দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার। গ্রেফতার পাঁচজন হলেন- আবু দারদা, মো. তারেক, মো. জোবায়ের, মো. আনাস ও আবদুস সালাম। এদের মধ্যে আবু দারদা ও মো. তারেক এজাহারনামীয় আসামি বলে জানান ওসি।

ওসি আতাউর রহমান খন্দকার বলেন, হাবিবুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে তার বাবা। পরে আবু দারদা, মো. তারেক, মো. জোবায়ের, মো. আনাস ও আবদুস সালাম নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে আবু দারদা ও মো. তারেক এজাহারনামীয় আসামি।

বুধবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে জামিয়া আবু বকর ছিদ্দিক আল ইসলামিয়া মাদরাসা থেকে হাবিবুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিক্ষুব্ধ এলাকাবাসী ওই মাদরাসায় তালা লাগিয়ে দেয়।

0Shares

আরো সংবাদ