বিষ্ফোরক মামলায় বিএনপির এনামসহ ১৪ নেতা কর্মী কারাগারে


১৬ এপ্রিল, ২০১৮ ১:০৬ : পূর্বাহ্ণ

সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক::  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষনার আগের দিন চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় বিষ্ফোরক ও ককটেল নিক্ষেপ মামলায় দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামসহ ১৪জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্লাহ কায়ছারের আদালতে আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম ছাড়া অন্যরা হলেন, আবুল হোসেন বাবুল, খাইরুল আমিন বাবুল, মোঃ আলী, মোঃ সোলাইমান, মোঃ মনোয়ার, মোঃ জাকারিয়া, মোঃ শাহজাহান, আনোয়ার হোসেন মনজু, নজরুল ইসলাম, আবদুস শুক্কুর, এরশাদুজ্জামান, মোঃ নাসির, মোঃ শরীফ। একই মামলায় পটিয়ার সাবেক এমপি গাজী মোঃ শাহজাহান জুয়েল সমর্থিত ৪১ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিনে এলেও তাদের পরবর্তী তারিখ ৩০ এপ্রিল পর্যন্ত। ওই মামলায় এজাহারনামীয় ৮৯জন ও অজ্ঞাতনামা ২৫০জন আসামী রয়েছে।

জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাত করার মামলা যেদিন রায় ঘোষনা করা হবে তার আগের দিন পটিয়া থানায় একটি বিস্ফোরক মামলা রেডর্ক হয়। এতে পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মোঃ শাহজাহান জুয়েল ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামসহ ৮৯জন এজাহাজার নামীয় ও অজ্ঞাতানামা ২৫০জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হয়। এতে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামও আসামী। হাইকোর্ট থেকে আসামীরা জামিনে এসে রবিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির দিতে গেলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন।

এই বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক স্বপন কুমার জানান, একটি বিস্ফোরক মামলায় আদালত ১৪জনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী জানান, আদালত জামিন না মঞ্জুর না করে কারাগারে পাঠালেও আমরা দলীয়ভাবে আইনী মোকাবেলা করব। পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলার রায় ঘোষনার আগের দিন সারা দেশের ন্যায় পটিয়াতেও দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে। নেতাকর্মীরা আইনকে শ্রদ্ধা করে মাননীয় হাইকোর্ট থেকে জামিন এলেও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে এনাম সহ ১৪ জনকে কারাগারা পাঠানো হয়েছে।

0Shares

আরো সংবাদ