বিষয় :

জেরুজালেমকে রাজধানী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ হেফাজতের


৮ ডিসেম্বর, ২০১৭ ১২:৫৮ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের প্রেডিডেন্ট ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার দুপুরে আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেটে মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।

প্রধান অতিথি বলেন, ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছেন। এ স্বীকৃতি মুসলমানরা মেনে নেবে না। ট্রাম্প মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইসরাইলের স্বার্থে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম অধিবাসীদের স্বাধীনতার স্বপ্নকে ভূলুণ্ঠিত করেছেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

0Shares

আরো সংবাদ