চট্টগ্রামে ১৪ শিক্ষার্থী আটক, রামদা-কিরিচ উদ্বার


২১ জানুয়ারি, ২০১৮ ৬:৩৬ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের পৃথক অভিযানে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মেস থেকে ১৪ জন শিক্ষার্থীকে আটক করেছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযানে তাদের আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে বায়েজিদ বোস্তামি থানার ওসি আবুল কালাম বলেন, মোজাফফর নগর এলাকায় একটি মেসের ছাদে তল্লাশি করা হয়েছে। এ সময় ৮টি রামদা ও ৭টি কিরিচ উদ্বার করা হয়। পরে মেস থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মেসে অবস্থানরত শিক্ষার্থীরাই অস্ত্রগুলো রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন তুলাতলী এলাকায় একটি মেসে অভিযান চালিয়ে ২ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে কিছু পাওয়া যায়নি। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

0Shares

আরো সংবাদ