চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে খুন


২১ ডিসেম্বর, ২০১৭ ৮:৪৮ : পূর্বাহ্ণ

সকালেরসময়, লোহাগাড়া প্রতিনিধি :: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নে মো. মোজাম্মেল (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে দৃর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে এই খুনের ঘটনা ঘটেছে। বড় হাতিয়া ইউনিয়নের চাকফিরানি গ্রামের মৃত মফজলুর রহমানের ছেলে মোজাম্মেল। তার পাহাড়ে ফসলের ক্ষেত এবং গাছের বাগান আছে।

এ ব্যাপারে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) সরওয়ার হোসেন বলেন, ক্ষেতে কর্মরতদের জন্য সকালে নাস্তা নিয়ে গিয়েছিলেন মোজাম্মেল। পরে ফেরার পথে দুই পাহাড়ের মাঝে একটি নির্জন স্থানে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। অন্য ক্ষেতে লোকজন যাবার সময় রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেয়। এরপর লাশ উদ্ধার করা হয়েছে।

এসআই আরো বলেন, এলাকার সাবেক ইউপি সদস্য মোজাম্মেল মাস্টারের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। ধারণা করা হচ্ছে ওই শত্রুতা থেকে খুনের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

0Shares

আরো সংবাদ