চট্টগ্রামে বিজয় র‌্যালি শনিবার, নিরাপত্তা দেবে সিএমপি


১৩ ডিসেম্বর, ২০১৭ ১১:৫৭ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: চট্টগ্রামে এবারও মহান বিজয় দিবসে বর্ণাঢ্য বিজয় র‌্যালি আয়োজন করেছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। শনিবার (১৬ ডিসেম্বর) এ র‌্যালি অনুষ্ঠিত হবে। এ উপলে বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে নগর পুলিশের উপ-কমিশনার এসএম মোস্তাইন হোসেন বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের এ বিজয় র‌্যালিতে নগর পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। বিজয় র‌্যালিতে সবাইকে স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি বলেই এ অবস্থানে আসতে পেরেছি। তাই বিজয় র‌্যালিতে অংশ নেওয়া সবার দায়িত্ব।

বিজয় র‌্যালি এম এ আজিজ স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে কাজির দেউড়ি, জামালখান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা, নিউমার্কেট হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হবে।

বিজয় র‌্যালির আহ্বায়ক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয় মেলা পরিষদের কো চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বদিউল আলম, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এসবি) মনজুর মোরশেদসহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

0Shares

আরো সংবাদ