চট্টগ্রামে বাস চাপায় ব্যবসায়ী নিহত


৯ ডিসেম্বর, ২০১৭ ৭:৪২ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: চট্টগ্রামে ৬ নম্বর যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু নাসের (৫২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৮টার দিকে নগরীর নিউমার্কেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আবু নাসের ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরের গণি মিয়ার ছেলে। নগরীর সদরঘাটে মাছের ব্যবসা করতো।

জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর মো. আলাউদ্দিন তালুকদার জানান, সদরঘাটে যাওয়ার সময় ৬ নম্বর যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

0Shares

আরো সংবাদ