চট্টগ্রামে পোশাক শ্রমিকদের মধ্যে উত্তেজনা


৩ ডিসেম্বর, ২০১৭ ৮:২৭ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকায় সেলিম অ্যান্ড ব্রাদার্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার (২ ডিসেম্বর) সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে থানা পুলিশের পাশাপাশি শিল্প পুলিশও।

শিল্প পুলিশের কর্মকর্তা কামরুল হাসান বলেন, ছাটাই করা শ্রমিকদের ‍পুনর্বহালের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। আমরা তাদের বুঝিয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি।

দুপুরে পাহাড়তলী থানার ওসি রফিকুল ইসল‍াম বলেন, ছাঁটাই করা শ্রমিকদের নিয়োগ নিয়ে শ্রমিকদের দুপক্ষের মধ্য উত্তেজনা দেখা দিয়েছিল। শ্রমিকরা কারখানার কিছু কাচ ভাংচুর করেছে। বর্তমানে পরিস্থিতি শান্তি রয়েছে।

0Shares

আরো সংবাদ