চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনায় মামলা


৭ ডিসেম্বর, ২০১৭ ২:১১ : অপরাহ্ণ

সকালেরসময় প্রতিবেদক :: নগরীর বাকলিয়ায় ছাত্রলীগ নেতা এনামুল হক মানিককে (২৭) গুলি করে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গুলিবর্ষণকারী সন্ত্রাসী রমজানসহ ৪ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মানিকের ছোট ভাই জাহেদুল হক আরজু বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামিরা হলেন মো. রমজান, মো. সোলায়মান, তাজুল ইসলাম ও ঈছা খাঁন।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, পূর্ব শত্র“তার জেরে মানিককে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন তার ভাই।  আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।

প্রসঙ্গত, বুধবার (০৬ ডিসেম্বর) ভোরে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় রমজান নামে এক সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক। গুরুতর আহত মানিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

এদিকে ছাত্রলীগ অভিযোগ করেছে, প্রভাবশালী মহলের ভাড়াটে হয়ে মানিককে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে রমজান।

0Shares

আরো সংবাদ