এশিয়ান পেপার মিলে শ্রমিক নিহত


১৩ ডিসেম্বর, ২০১৭ ৮:৫০ : পূর্বাহ্ণ

সকালেরসময়, হাটহাজারী সংবাদদাতা :: হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় এশিয়ান পেপার মিলে কাজ করার সময় দুর্ঘটনায় রেজাউল করিম (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার বাসিন্দা গুরা মিয়ার সন্তান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত দাস জানান, এশিয়ান পেপার মিলে মঙ্গলবার দিনগত রাতে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন রেজাউল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।

0Shares

আরো সংবাদ