বিষয় :

ইজতেমার ২ মুসল্লির মৃত্যু


২০ জানুয়ারি, ২০১৮ ৬:৫৩ : পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা মুসল্লিদের মধ্যে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ জানুয়ারি) সকালে ও শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে তাদের দু’জনের মৃত্যু হয়।

টঙ্গী সরকারি হাসপাতাল কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক চিত্ত রঞ্জন দাস জানান, শনিবার (২০ জানুয়ারি) সকালে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে মো. শহীদুল ইসলাম (৫৬) নামে এক মুসল্লি মারা যায়। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা।

এছাড়া শুক্রবার রাতে মোবারক হোসেন মোহর (৬৫) নামে এক মুসল্লি মারা যান। তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলা এলাকায়।

0Shares

আরো সংবাদ