বিষয় :

আগামিকাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু


৩১ মার্চ, ২০১৯ ৬:৩৫ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: আগামীকাল সোমবার থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সূচি অনুযায়ী, আগামী পহেলা এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মে এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

প্রতিবছরের মতো এবারো প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে গিয়ে আসন গ্রহণ করতে হবে।

0Shares

আরো সংবাদ