বিষয় :

চবি শিক্ষকের বিরুদ্ধে ৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ


১৯ নভেম্বর, ২০১৭ ৫:৪৯ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের শিক্ষক অধ্যাপক ড. রফিকুল হকের বিরুদ্ধে ৩ জন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ১৪ নভেম্বর ইনস্টিটিউটের পরিচালকের কাছে এক ছাত্রী অভিযোগ করেন। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে আরও দুই ছাত্রী একই অভিযোগ করেন।

অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ওই ইনস্টিটিউটের এক জরুরি বৈঠকে তা তদন্ত করতে ইনস্টিটিউটের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মোজাফর আহমদ ও অধ্যাপক ড. আল আমিনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে।

0Shares

আরো সংবাদ