বিষয় :

এইচএসসি পরীক্ষার ফরমপূরণ স্থগিত


২৭ জুন, ২০২১ ৪:২৯ : অপরাহ্ণ

করোনা পরিস্থিতি অবনতির কারণে ২০২১ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার ফরমপূরণ স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হওয়ার কথা ছিল।

রোববার বিষয়টি জানিয়ে সব প্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠিয়েছে ঢাকা বোর্ড। এতে বলা হ, কোভিড-১৯ পরিস্থিতি উদ্বোগজনক পর্যায়ে চলে যাওয়া ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে কার্যক্রম স্থগিত করা হলো।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে। এরআগে গত শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরমপূরণের তারিখ ঘোষণা করে ঢাকা বোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করা হবে জানানো হয়েছিল।

এসএস

0Shares

আরো সংবাদ