পাঠকনন্দিত পূর্বদেশ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিআরইউ’র শুভেচ্ছা


১৪ ডিসেম্বর, ২০১৭ ৯:৩১ : পূর্বাহ্ণ

সকালেরসময় নিজস্ব প্রতিবেদক :: বৃহত্তর চট্টগ্রামের পাঠকনন্দিত পত্রিকা দৈনিক পূর্বদেশ পাঠক-শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক পূর্বদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠে বর্ষে পদার্পণ অনুষ্ঠান।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ৬ষ্ঠ বর্ষে পদার্পনে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রকাশক, সম্পাদক ও সংশ্লিষ্ট সকলকে ফুলের শুভেচ্ছা জানান।

এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান দৈনিক পূর্বদেশের সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।

এসময় রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, সমাজসেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ পূর্বদেশের সমৃদ্ধি কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। পূর্বদেশ সম্পাদককে শুভেচ্ছা জানান জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, কোতোয়ালি আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চন্দনাইশের এমপি নজরুল ইসলাম চৌধুরী, চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিন আকতার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সাবেক প্রতিমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, বিএনপি নেতা আবু সুফিয়ান, রিহ্যাবের আব্দুল কাইয়ুম চৌধুরী, জুনিয়র চেম্বার সভাপতি গিয়াস উদ্দিন, পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সিইও জিয়াউল হক, মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম হোসাইনী প্রমুখ উপস্থিত ছিলেন।

0Shares

আরো সংবাদ