বিনোদন ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের ফাঁস হওয়া ফোনালাপটির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে র্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার কিছু আগে র্যাব সদর দফতরে হাজির হন ইমন।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। তাকে এখন এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে তাকে ডেকে নেওয়া হয়।
এস এস/