বিষয় :

মধ্যরাতে প্রেমিক সালমান মুক্তাদিরের বাসায় হামলা নিয়ে মুখ খুললেন জেসিয়া


১৭ জানুয়ারি, ২০১৯ ১০:০৮ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে- ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম মধ্যরাতে প্রেমিক সালমান মুক্তাদিরের বাড়িতে যান। এসময় নিরাপত্তারক্ষীদের দরজা খুলতে বললে তারা সেটি খুলেন না। এরপরই জোরে জোরে দরজা পেটাতে শুরু করে জেসিয়া। এক পর্যায়ে নিচে নেমে আসে সালমানের মা। তাকে দরজা খুলতে বলা হলে তিনিও সেটি খুলেন না। এরপর ইট দিয়ে ভাঙচুর শুরু করেন জেসিয়া। এমনকী অশালীন ভাষায় গালিগালাজ করেছেন তিনি।

ইউটিউবার সালমানের সঙ্গে অনেক দিন থেকেই চুটিয়ে প্রেম করছেন জেসিয়া। একাধিকবার তাদের ঘনিষ্ঠ ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছড়িয়েছে তাদের চুমুর ছবিও। সাচ্ছন্দ্যেই তারা মানুষের কাছে তুলে ধরে আসছেন তাদের প্রেম জীবনের নানা কাহিনি ও গল্প। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও রেডিওর অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে তারা শুনিয়েছেন তাদের ভালোবাসার গল্প। তাদের সম্পর্ক ভাঙনের খবরও ছড়িয়েছে বারবার। পরে জানা গেছে সেসব গুজব। কিন্তু এবার হঠাৎ করেই একটি অপ্রীতিকর ভিডিও ছড়িয়ে পড়লো।

মধ্যরাতে কেন তিনি গিয়েছিলেন ওই বাড়িতে? কেনই বা তাঁকে ঢুকতে দেওয়া হয়নি? এ বিষয়ে জানতে চাইলে জেসিয়া ইসলাম বলেন, আমাদের প্রেমের সম্পর্কের বয়স দেড় বছরের। কিছুদিন ধরে সে আমার কাছে কিছু বিষয় লুকাচ্ছিল। আর সেদিন আমার সঙ্গে সালমান একটা বিষয়ে মিথ্যা বলে, বিষয়টি বুঝতে পেরে আমি ওর বাসায় যেতে বাধ্য হই। সে ভাবতে পারেনি, এত রাতে আমি যাব। কিন্তু আমার আর কোনো উপায় ছিল না।

বাড়ির প্রধান ফটকে ধাক্কা ও ইট ছুড়ে কাচ ভাঙার কারণ প্রসঙ্গে জানতে চাইলে জেসিয়া বলেন, আমি তো শুরুতে এমনটা করিনি। আমি যখন সালমানের বাড়ি যাই তখন রাত দুইটার কাছাকাছি। প্রথমে কলবেল দিয়েছিলাম। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করি। কোনোভাবেই কেউ আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান ফটক খোলার অনুরোধ করলেও গ্যারেজে থাকা তাঁর পরিবারের কেউ তা করেনি। সালমান ও তাঁর পরিবারের লোকজন আমার ধৈর্য্যের বাঁধ ভাঙতে বাধ্য করে। আমি ভেবেছিলাম, জোরে নক করলে হয়তো তারা গেট খুলবে। আমাকে দু্ই ঘণ্টার মতো বাইরে দাঁড় করিয়ে রাখে।

মিরপুর ডিওএইচএসের বাড়িতে গভীর রাতে গিয়ে ভাঙচুর ও চিৎকার করার কারণে জেসিয়ার মায়ের সঙ্গে কথা বলেন সালমান মুক্তাদিরের মা। জেসিয়া জানান, সালমান আমার বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। আমার সম্পর্ককে অসম্মান করেছে, অমর্যাদা দিয়েছে। আমার মা–ও তাই জানিয়ে দিয়েছে। সালমান মুক্তাদিরের সঙ্গে দেড় বছরের প্রেমের সম্পর্ক একটা বড় শিক্ষা বলে মনে করছেন জেসিয়া। তিনি বলেন, এই অধ্যায় আপাতত বন্ধ। আমি এখন থেকে কাজ নিয়ে থাকতে চাই। আমার অনেক কাজের সুযোগ থাকলেও করা হয়নি। আমি এখন কাজ আর পড়াশোনায় মন দেব। নিজেকে সময় দেব। নিজেকে ভালোবাসতে শিখব।

এ বিষয়ে সালমান মুক্তাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের মধ্যে প্রায় প্রতিদিনই এ রকম ঘটনা হয়। আমি জেসিয়াকে আমার সর্বোচ্চ চেষ্টা করি তাকে খুশি রাখার। যেহেতু আমার অতীত খারাপ তাই সে এখনও ভাবে যে আমি আগের মতোই আছি। তিনি আরও বলেন, ও (জেসিয়া) ঠিক কি কারণে এমন সিনক্রিয়েট করলো এটা আমি আসলে জানি না। যখন এ ঘটনা টা ঘটেছে তখন আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যা হওয়ার তা হয়ে গেছে। এরপর তেমন বেশি কথা হয়নি ওর সাথে। আর বিষয়টি তেমন বড় ভাবে নেয়ার কিছুই নেই।

প্রসঙ্গত, এর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামের ফেসবুকের একটি স্ট্যাটাস সম্প্রতি ভাইরাল হয়েছিল। যেখানে তিনি অভিনেতা সালমান মুক্তাদিরের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন। একই সঙ্গে তার সঙ্গে সালমান মুক্তাদিরের চ্যাটিংয়ের বেশ কিছু স্ক্রিন শটও ফেসবুকে পোস্ট করেছিলেন জেসিয়া। উল্লেখ্য, ২০১৭ সালে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে তারকাখ্যাতি লাভ করেন জেসিয়া ইসলাম। আর ইউটিউবার হিসেবে জনপ্রিয় সালমান মুক্তাদির। বেশি কিছু নাটক-টেলিছবিতেও কাজ করেছেন তিনি। দেখা গেছে বিজ্ঞাপনেও।

0Shares

আরো সংবাদ