বিনোদনের খবর : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির এক ভক্ত সম্প্রতি একটি চিঠি ও উপহার পাঠিয়েছে। প্রিয়া নামের ওই ভক্তের চিঠি হাতে পেয়ে পরী বেশ আবেগাপ্লুত হয়ে গেছেন।
তাই চিঠিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সবাইকে জানানোর জন্য। ক্যাপশেনে লিখেছেন, “কখনো কখনো বোবা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব”।
গেলো (২৪ অক্টোবর) ছিল চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। প্রতি বছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
পরীমনি বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল জন্মদিনের মূল মঞ্চটি। সেই রাতে বিমানবালার বেশে ককপিটে আসেন পরীমণি। কেক কেটে, নেচে-গেয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি। কিন্তু লুঙ্গি পরে বিতর্কের জন্ম দেন এই সময়ের আলোচিত নায়িকা।
উল্লেখ্য, পরী কিছুদিন আগেই ‘গুনিন’ এর শুটিং শেষ করেছেন। খুব শিগররই ‘প্রীতিলতা’ সিনেমার কাজ শুরু করবেন।
এস এস/