বিষয় :

ফের করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর


১৭ জানুয়ারি, ২০২২ ১:০৮ : অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে আবারো আক্রান্ত হয়েছে বাকের ভাই খ্যাত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর।

রবিবার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আজ (১৭ জানুয়ারি) সকালে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করেছিলেন নূর ভাই। তখন তার রেজাল্ট পজিটিভ আসলে সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথমে বাসায় এরপর আজ সকালে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা আসাদুজ্জামান নূর।

এস এস/

0Shares

আরো সংবাদ