বিষয় :

নতুন বিজ্ঞাপনে কোহলি-আনুশকা


১৮ ডিসেম্বর, ২০১৭ ৭:০৫ : পূর্বাহ্ণ

সকালেরসময় বিনোদন ডেস্ক :: চার বছর পর আবারও একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করতে যাচ্ছেন কোহলি-আনুশকা। কয়েক দিন আগেই শ্রীলঙ্কায় গাছ লাগিয়ে ‘গো গ্রিন’ প্রেমে মজেছিলেন তারা। আবার একসঙ্গে শপিং করতেও দেখা গিয়েছিল দুজনকে। আগে লুকোচুরি করলেও বর্তমানে সম্পর্ক নিয়ে বেশ খোলামেলাই দুই মেরুর দুই তারকা। কাজের ব্যস্ততার ফাঁকে একে অপরের সঙ্গে সময় কাটানোর সামান্যতম সুযোগও হাতছাড়া করেন না তারা।

শেষ ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজের মধ্যেই দুজনের পরিচয়। যে পরিচয় এখন পরিণত হয়েছে পরিণয়ে। আর এই প্রেমকে সঙ্গী করে দুজন আবারও অভিনয় করতে যাচ্ছেন বিজ্ঞাপনে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সে বিজ্ঞাপনের বিভিন্ন ছবি। ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে যা ছড়িয়ে দিয়েছেন কোহলি-আনুশকার ভক্তরা।

ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ভাইরাল হয়ে যাওয়া ছবিগুলোতে দেখা যায় দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। আবার অন্য একটি ছবিতে কোহলি-আনুশকাকে একে ওপরের দিকে তাকিয়ে থাকতেও দেখা যায়। যদিও কোন পণ্যের বিজ্ঞাপনে শুটিং করছেন তারা তা নিশ্চিত হওয়া যায়নি।

0Shares

আরো সংবাদ