বিষয় :

দ্বিতীয় বিয়ে করলেন সারিকা-বর টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাহি


৯ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৩৫ : পূর্বাহ্ণ
বিয়ে করলেন, সারিকা,টেক্সটাইল ইঞ্জিনিয়ার

বিনোদন ডেস্ক : আবারো বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। তবে ৬ দিন আগে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেললেও গণমাধ্যমকে খবরটি জানানো হয় মঙ্গলবার রাতে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। নিজের বিয়ের বিষয়টি আলোচনায় আনতে চাচ্ছেন না এ শোবিজ তারকা।

যে কারণে ঘটা করে সবাইকে জানিয়ে বিয়ের আয়োজন সারেননি। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজেও কোনো পোস্ট দেননি এ অভিনেত্রী।

সংবাদমাধ্যমের সামনে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) খবরটি দিলেন তিনি। সারিকা জানিয়েছেন, তাঁর জীবনসঙ্গীর নাম আহমেদ রাহি। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। যুক্ত আছেন গানের সঙ্গেও।

সারিকা বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছে। আমাদেরকে ভালোবাসায় রাখবেন। ১২ ফেব্রুয়ারি থেকে আবারও কাজ শুরু করব।

এটি সারিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৪ সালের ১২ সাত ১২ আগস্ট বন্ধু মাহিম করিমের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম পেশায় একজন ব্যবসায়ী।

সাত বছর প্রেমের পর মাহিমের গলায় মালা পড়ান সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে সারিকার সেই সংসারে ভেঙে যায়।

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

এস এস/

0Shares

আরো সংবাদ